দুই মাসে তিনবার ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে মুখোশধারী ডাকাতেরা বাড়ির লোকজনকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে এ ডাকাতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের ডাকাত দল উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা আবদুর রশিদের বৃদ্ধ বাবা-মাসহ কিশোর ছেলেকে মারধর করে সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৭ জানুয়ারি দিবাগত রাতে একই কায়দায় উপজেলার বহলা গ্রামে ও গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়।