দুই মাসেও তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র মারুফ মিয়া (১৩) হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন মারুফের বাবা ওমর আলী। তবে পুলিশ বলছে, মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা নানা তথ্য দিয়েছেন।

নিহত মারুফ মিয়া ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ২৫ আগস্ট মারুফকে বাড়িতে একা রেখে রোগী দেখতে যান তার মা। এর আগে ভোরে বাবা ওমর আলী কাজের জন্য বাড়ি থেকে বের হন। পরে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওমর আলী বলেন, ঘটনার পরপর তিনি বাড়ির ওই দুই ভাড়াটের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এদিকে আসামিপক্ষের লোকজন তাঁদের পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রূপগঞ্জ থানার এসআই শাহ আলম বলেন, এখনো তদন্ত প্রতিবেদন আসেনি। প্রতিবেদন এলে অভিযোগপত্র দেওয়া হবে। তা ছাড়া হুমকিদাতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।