দুই মিলকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীদূষণের দায়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট শিল্পনগরে অবস্থিত দুটি পেপার মিলকে সাড়ে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে মিলের মালিক পক্ষের প্রতিনিধিকে তলব করে শুনানি গ্রহণ করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এই টাকা জরিমানা করেন পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর। শুনানিতে বসুন্ধরা পেপার মিলের পক্ষে হেড অব ডিভিশন ইঞ্জিনিয়ারিং মো. আবুল হাসান এবং মাগুরা পেপার মিলের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এনায়েত আলী উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি