দুই মেয়র প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মেহেরপুরের গাংনী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আহম্মেদ আলীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আশরাফুল ইসলামকেও জরিমানা করা হয়।
গতকাল রোববার সকাল ১০টায় ও বেলা দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ জরিমানা করেন।