দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীসহ দুজন ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর মা গতকাল হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই মোমিনুর রহমান বেগুনবাড়ী ঢালে তাঁর স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। এ কারণে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে প্রায়ই ওই বাসায় যাতায়াত করেন। গত সোমবার বিকেলে মেয়ে মোমিনের বাসায় যান। তখন মোমিনের স্ত্রী তাঁর সন্তানদের নিয়ে বাইরে ছিলেন। এ সময় মোমিন তাঁর মেয়েকে ধর্ষণ করেন।
এদিকে সোমবার রাতে ভাষানটেক বস্তিতে এক কিশোরী পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। কিশোরীর মা বলেন, সোমবার রাতে আল আমিন নামের এক যুবক তাঁর মেয়েকে বস্তির মেসে ডেকে নিয়ে যান। মেসে আল আমিন ছাড়া অন্য কেউ ছিলেন না। এ সময় িতনি তাঁর মেয়েকে ধর্ষণ করেন।