প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলায় গত বুধবার রাতে ৬৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাইমুল ইসলাম ওরফে জিকু (২২) ও আবুল কালাম আজাদ (৩৫)। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৮-এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার আমড়াগাছিয়া এলাকায় অভিযান চালায়। হেরোইন বিক্রি করার সময় ওই এলাকায় নির্মাণাধীন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সামনে থেকে নাইমুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ওই পরিমাণ হেরোইন উদ্ধার করে র্যাব। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকালে আমতলী শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে নাইমুলের সহযোগী আজাদকে আটক করে আমতলী থানা-পুলিশ।