প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর স্টেশনের প্লাটফর্মে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের কয়েকজন নারী যাত্রী উত্ত্যক্তের শিকার হয়েছেন। এ সময় উত্ত্যক্ত করার অভিযোগে ঘটনাস্থল থেকে দুই বখাটেকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা-পুলিশ। গত শুক্রবার রাতে ওই ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া বখাটে হলো জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামের রাসেল (৩০) ও একই এলাকার মিরাজ (৩০)।