দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের খিরাটি শাখায় ডাকাতির ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খিরাটি এলাকার সোহরাব হোসেন (৩২) ও ফরিদ হোসেন (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় খিরাটি বাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ রুবেল মৃধা নামের একজনকে গ্রেপ্তার করে। কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ্ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।