প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে পুলিশ গত শুক্রবার দুই যুবককে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদি গ্রামের শাহিন কাদির (২৮) ও জুয়েল মিয়া (২৫)। পুলিশ দাবি করেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে মেঘনা নদীর সরাইল উপজেলার রাজাপুর নৌকাঘাট থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের সঙ্গে দুই যুবক ধস্তাধস্তি করলে শাহিন কাদির আহত হন। এঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে সরাইল থানায় দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।