দুই যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে বাসে কুড়িগ্রাম আসার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম শহরের হানিফ কাউন্টারে আদালত বসিয়ে কুড়িগ্রাম সদর উপজেলানির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ওই দুই যুবককে এ সাজা দেন।
গত সোমবার হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে আসছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী।ওই ছাত্রীর পেছনের সিটে ছিলেন গরুর ব্যাপারী আলম (৩২) ও আলাল (২৯)। তাঁরা পথে মেয়েটিকে উত্ত্যক্ত করেন।