দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় মাছ ধরার একটি ট্রলার থেকে দুই লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল।

আজ সোমবার ভোর পাঁচটার দিকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১৫ কোটি ৪০ লাখ টাকা।

প্রথম আলোকে দেওয়া নৌবাহিনীর চোরাচালান প্রতিরোধ সেলের (অ্যান্টি স্মাগলিং সেল) কমান্ডার মো. জসিমুজ্জামানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় ‘এফবি সালেহা’ নামের মাছ ধরার একটি ট্রলার থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। বিভিন্ন সামুদ্রিক মাছের নিচে ২২টি বাক্সের মধ্যে বড়িগুলো রাখা ছিল। বড়িগুলোর দাম প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা।

কমান্ডার জসিমুজ্জামান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে। ইয়াবা বড়িগুলো জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।