দুই শ গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের বাউরখুমা গ্রামে দুর্বৃত্তরা বুধবার রাতে একটি আমবাগানের ২০০ গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় বাগানমালিক রেজাউল করিম চৌধুরী পরশুরাম থানায় অভিযোগ করেছেন। রেজাউল করিম চৌধুরী জানান, বাউরখুমা গ্রামে দুই একর জমিতে তিনি কয়েক বছর আগে আমবাগান করেন। গতকাল সকালে তিনি বাগানে গিয়ে দেখতে পান যে প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পরশুরাম থানার ওসি আবুল কাশেম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।