দুই শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে বহিষ্কার করেছেন নির্বাহী হাকিম। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন দায়িত্বে থাকা উপজেলার গোসাইবাড়ি এ এ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল সেখ ও সোনাহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক লিমন আকতার দুই পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেন। এ সময় নির্বাহী হাকিম হাফিজুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি দুই শিক্ষককে বহিষ্কার করেন।