দুই শিক্ষককে পেটালেন অভিভাবক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার জাহান কাউনাইন ও সহকারী শিক্ষক বাদরুল ইসলামকে এক অভিভাবক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সারওয়ার জাহান কাউনাইন জানান, গত মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আজাইপুর গ্রামের মোহাম্মদ আলম নূরানী মাদ্রাসা থেকে পাস করা এক শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণিতে ভর্তি করতে নিয়ে যান। মৌখিক পরীক্ষায় মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি করা হবে বললে মোহাম্মদ আলম ক্ষুব্ধ হয়ে তাঁকে ও সহকারী শিক্ষক বাদরুল ইসলামকে মারপিট শুরু করেন। এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গতকাল বুধবার শিক্ষকেরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করে ঘটনার প্রতিকার দাবি করেন।