দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজসরাইল গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, হুমকি পাওয়া শিক্ষকেরা হলেন আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সুশীলচন্দ্র দেব (৬৩) ও সহকারী শিক্ষক তুষ্টি দেব (২৩)। তুষ্টি দেব সুশীলচন্দ্র দেবের পুত্রবধূ। গত শনিবার বেলা ১১টা ৪৭ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন রাত আটটার দিকে সুশীলচন্দ্র সরাইল থানায় জিডি করেন। সুশীলচন্দ্র দেব বলেন, ‘আমরা নিরীহ মানুষ, সমাজে আমাদের কোনো শত্রুও নেই। কারও ক্ষতি করিনি। এ ঘটনায় আমরা ভয়ের মধ্যে আছি।’ থানার ওসি রূপক কুমার সাহা বলেন, তদন্ত চলছে।