প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আলিম পরীক্ষায় নকলের সহযোগিতা করার অভিযোগে দায়িত্বরত দুই শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল করার দায়ে স্থানীয় আলীনুর মাদ্রাসার ছাত্র কামাল হোসেন নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম। গত বৃহস্পতিবার ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত দুই শিক্ষক হলেন স্থানীয় গাজীপুর মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক নুর হোসেন ও কামতা ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক আবদুল বাতেন। ফারজানা আলম জানান, বৃহস্পতিবার আরবি বিষয়ে পরীক্ষা চলাকালে ওই ছাত্রকে নকলে সহযোগিতা করার সময় দুই শিক্ষক তাঁর হাতে ধরা পড়েন। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের সাজা দেন। চাঁদপুর প্রতিনিধি|