দুই শিক্ষার্থী ও এক যুবকের লাশ উদ্ধার
দেশের তিন জেলায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুজন শিক্ষার্থী এবং এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ভালুকা উপজেলায় মঙ্গলবার মনিরা আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিরা উপজেলার খলাবাড়ি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে উপজেলার নারাঙ্গী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুনামগঞ্জ: সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট-মঙ্গলকাটা সড়কের একটি সেতুর নিচ থেকে গতকাল মাছুম আহমদ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আহমদ এলাকার ষোলঘর গ্রামের সুলতান আহমদের ছেলে।
চাঁদপুর: হাইমচর উপজেলায় একটি সুপারিবাগান থেকে মিস্টার (৩৫) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হাইমচর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মিস্টার উপজেলার ৩ নম্বর আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হোসেন আখন্দের ছেলে।