দুই শিক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি কেন্দ্রের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে পরবর্তী দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার নগরকান্দা উপজেলা সদরে শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শনে যান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ। তিনিই দুই ছাত্রকে বহিষ্কার করেন এবং দুই শিক্ষককে অব্যাহতি দেন।
নকলের অভিযোগে বহিষ্কার হওয়া দুই ছাত্র হলো, মো. মাহফুজ ও মো. বাঁধন। তারা উপজেলার পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন, মো. আখতারুজ্জমান ও নিত্য গোপাল বিশ্বাস। তাঁরা কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ইউএনও আবদুল আজিজ বলেন, বহিষ্কার দুই ছাত্রের কাছ থেকে নকল পাওয়া গেছে। যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ওই দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।