দুই শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতা কর্মীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ ঘটনা ঘটে।
আহত মোস্তাকিন রহমান ও ইসরাত হোসেন মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপাঠাগার-বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রলীগের কর্মী মনিরুল ইসলাম, মুন প্রমুখ জড়িত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ওই চত্বরে ক্রিকেট খেলছিলেন। বিরতিতে মাঠের পাশে মোস্তাকিন ও ইসরাত টিউবওয়েলে পানি খেতে যান। মারধরের শিকার ইসরাত হোসেন অভিযোগ করেন, পানি খেতে যাওয়ার পথের ধারে ছাত্রলীগের কর্মী মনিরুল ও তাঁর বান্ধবী বসে ছিলেন। তাঁদেরদ পাশ দিয়ে যাওয়ায় মনিরুল ক্ষুদ্ধ হয়ে ওঠেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে ফেরার সময় মনিরুলের সহযোগী রুবেলসহ আরও কয়েকজন এসে ব্যাট ও স্টাম্প দিয়ে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন।
এ বিষয়ে মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন।