প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া ডরমিটরিতে অবৈধভাবে অবস্থান করায় দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এক সেমিস্টারের জন্য তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তাঁরা দুজনেই স্নাতকোত্তরের শিক্ষার্থী। বিনা অনুমতিতে অবৈধভাবে ডরমিটরিতে অবস্থান করার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়েছে; যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।