দুই শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় শফিকুল ইসলাম (৩০) নামের একজন পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গবিনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, বেলা দেড়টার দিকে শফিকুল ইসলাম তরিকা খাতুন ও আবদুর রহমানকে ভারতে পাচারের উদ্দেশ্যে চৌকা সীমান্তের শ্মশান মাঠ দিয়ে নিয়ে গেলে শিশুরা চিৎকার দেয়। এ সময় গরু চরাতে থাকা বিশ্বনাথপুর গ্রামের রুহুলসহ তিনজন মিলে শফিকুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় একটি বাড়িতে শফিকুলকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। বিজিবি তাঁকে আটক করে চৌকা ক্যাম্পে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ