দুই শিশু ধর্ষণের শিকার
সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ও উল্লাপাড়ায় দ্বিতীয় শ্রেণির আরেক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
শাহজাদপুর উপজেলার ওই ছাত্রী (১২) গত শুক্রবার বিকেলে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গতকাল শনিবার শিশুটির বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমল বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে উল্লাপাড়ায় সাড়ে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আলীম (১৭) নামের এক তরুণকে গত শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। আলীম উপজেলার চর বাকুয়া গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বলেন, গত বুধবার ওই শিশুটিকে তার সৎচাচা আবদুল আলীম ধর্ষণ করে। তবে বিষয়টি গ্রাম্য সালিসে নিষ্পত্তি না হওয়ায় মেয়ের বাবা শুক্রবার রাতে আবদুল আলীমের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। ওই রাতেই আবদুল আলীমকে আটক করা হয়।