দুই শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার একটি গ্রামে দুই শিশুছাত্রী গত সোমবার ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু দুটি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে এক তরুণ (১৮) প্রতিবেশী ৯ বছরের এক ছাত্রীকে নিজের ঘরে এনে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তরুণটি পালিয়ে যান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
একই দিন বিকেলে একই গ্রামের আরেক তরুণ (১৯) প্রতিবেশী ৮ বছরের আরেক ছাত্রীকে একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করেন।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, দুই অভিযুক্তকে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।