দুই শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আড়তপট্টি এলাকায় রামনাবাদ নদ থেকে গতকাল বুধবার অজ্ঞাতপরিচয়ের এক শিশুর (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল জানান, লাশের পরনে রয়েছে ছাই রঙের অর্ধহাতা শার্ট এবং জিনসের হাফপ্যান্ট। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। একই দিন যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। চৌগাছা থানার ওসি আকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিক প্রতিবন্ধী ছিল। সলুয়া বাজারে ঘোরাঘুরি করত।