দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর বিলের পানিতে দুই শিশুর লাশ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার বাপতা গ্রামের একটি বিল থেকে পরিবারের লোকজন তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হচ্ছে বাপতা গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. শিমরান (৩) ও বগুড়ার সদর উপজেলার সুপিনাথ গ্রামের মিন্টু শেখের ছেলে তাসিম হোসেন (৪)। তাসিম গত শনিবার মা-বাবার সঙ্গে শিমরানদের বাড়িতে বেড়াতে এসেছিল। শিমরানের বাবা খলিলুর রহমান জানান, গতকাল বিকেল চারটার দিকে শিমরান ও তাসিম খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের বিলে প্রথমে শিমরান ভেসে ওঠে। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। পরে বিলের পানিতে তল্লাশি চালিয়ে তাসিমের লাশ উদ্ধার করা হয়।