দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর সদরের ব্যাপারীপাড়া এলাকার কালী নদীর তীর থেকে গত শুক্রবার রাতে কাওসার মিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। থানার উপপরিদর্শক (এসআই) চৌধুরী আজিজুল হক জানান, তাঁদের ধারণা, শিশুটিকে খুন করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার সকালে ভৈরব থেকে অর্পিতা বেগম (৬) নামে আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। অর্পিতা কালীপুর মহল্লার হলিহার্ড কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণিতে পড়ত। অর্পিতা ভৈরব পৌর শহরের চণ্ডীবেড় মধ্যপাড়া মহল্লার মাসুদ মিয়ার মেয়ে। থানার এসআই হুমায়ুন কবির জানান, অর্পিতাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে।