দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে নিজের দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিশুদের মা ঘরে ছিলেন না।
পুলিশ সূত্র জানায়, দুই শিশুর নাম মো. জুয়েল মিয়া (৮) ও মো. রাসেল মিয়া (৪)। অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ শিশুদের বাবা সফর আলীকে আটক করেছে।
শিশুদের মা লাকি বেগম বলেন, তাঁর স্বামী উপজেলার কর্নেল বাজারে পান-সুপারি বিক্রি করেন। তাঁদের বাড়ি সুনামগঞ্জের শিবনগরে। থাকেন আখাউড়ার গঙ্গানগর গ্রামে। অভাবের সংসারে প্রায় দিনই স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। রোববার রাতেও ঝগড়া হয়েছে। এর জের ধরে বাবা ছেলেদের মেরে ফেলতে চেয়েছিলেন।