দুই সহস্রাধিক জাল ভিসাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফকিরাপুল এলাকা থেকে দুই শতাধিক পাসপোর্ট ও দুই সহস্রাধিক জাল ভিসাসহ আকতার হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে র্যাব-৩-এর একটি দল গতকাল সোমবার সন্ধ্যায় ফকিরাপুল এলাকার পেপসি গলির একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে আকতারকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযুক্ত ব্যক্তি নিজাম উদ্দিন (৩২) পালিয়ে যান।
এ সময় আকতারের কাছ থেকে ১৯৩টি বাংলাদেশি পাসপোর্ট, ১১টি নেপালি পাসপোর্ট, ২ হাজার ২৭৫টি বিভিন্ন দেশের জাল ভিসা, দুইটি ল্যাপটপ, অ্যাম্বুস সিল, দুইটি প্রিন্টার, একটি স্ক্যানার প্রভৃতি জব্দ করা হয়।
অভিযানে র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম নেতৃত্ব দেন। র্যাব জানায়, পলাতক নিজাম উদ্দিন ও তাঁর সহযোগীরা ফকিরাপুল এলাকায় বিভিন্ন অসাধু রিক্রুটিং এজেন্ট এবং দালাল চক্রের সঙ্গে যুক্ত।