প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর মিলগেট এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় যমুনা টেলিভিশন ও বাংলাভিশনের গাজীপুরের দুই প্রতিনিধি আহত হয়েছেন। আহত যমুনা টেলিভিশনের মো. মহিউদ্দিন রিপন ও বাংলাভিশনের মীর মো. ফারুক টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।