দুই সাংবাদিক হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় গত বৃহস্পতিবার জুয়া খেলার ছবি তুলতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত ক্যামেরা, মোটরসাইকেল, মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।
আহত সাংবাদিকেরা হলেন এসএ টিভির আবদুস সাত্তার ও ইনডিপেনডেন্ট টিভির মুন্সি আসাদুর রহমান। স্থানীয় সূত্র জানায়, চিত্রা নদীতে নৌকাবাইচ উপলক্ষে উপজেলার পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গ্রামের বাজারে মেলার আয়োজন করা হয়। মেলায় দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসলেও জুয়া খেলার আসরও বসে। ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জুয়া খেলতে বসে। তাদের ছবি ক্যামেরাবন্দী করলে আয়োজকেরা তাঁদের মারধর করে।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খড়ড়িয়া গ্রামের বাসিন্দা ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি জর্জিদ মোল্যা নৌকাবাইচের নামে স্থানীয় বাজারে ওই মেলা বসান। মেলায় জুয়ার আসরও বসানো হয়।
জর্জিদ মোল্যা বলেন, এখানে জুয়ার আসর বসানোর কথা ছিল না। গ্রাম্য দলাদলি থাকায় প্রতিপক্ষের লোকজন হয়তো জুয়ার আসর বসিয়েছিল। সাংবাদিকদের মারধরের বিষয়ে তিনি বলেন, ‘হঠাৎ উচ্ছৃঙ্খল কিছু যুবক এ ঘটনা ঘটিয়েছে।’