প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত তিন দিনে দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ হয়েছে এবং তিন ছাত্রীর বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। এলাকাবাসী, প্রশাসন এবং বেসরকারি সংস্থা সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডী কচুয়াপাড়া গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী উম্মে কুলসুম ও আমরুলবাড়ি চটকুপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী লাকি বানুর বিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনে উপজেলার রাধানগর মণ্ডলপাড়া ও কালুপাড়ার কালা আমেরতল আসামীপাড়ায় তিন স্কুলছাত্রীর বাল্যবিবাহ ব্র্যাক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মীদের সহায়তায় ঠেকানো হয়েছে।