প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে মদনপুর শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলী হোসেন, রাজু আহম্মেদ ও আবদুল্লাহ আল মামুন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় মাদক বেচাকেনা করার সময় ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলী হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।