দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব সূত্র জানায়, গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় একটি ট্রাক থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেন র্যা ব সদস্যরা। এ ঘটনায় মো. রবিউল হোসেন (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করা হয়। রবিউলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বরবটিয়া গ্রামে।
ট্রাকটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
র্যা ব জানায়, এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যা ব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।