প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের লিফলেট বিলি করার সময় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর গেন্ডারিয়ার মসজিদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হাফিজুর রহমান ও ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, উগ্রবাদী বক্তব্য-সংবলিত লিফলেট বিলির সময় তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।