দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়লমারী বাজার দিয়ে যাওয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার সময় দুই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ অভিযান চালান। আটক দুজন হলেন গোয়ালমারী গ্রামের আবদুল বাতেন (২৬) ও জুয়েল মিয়া (২৪)। এ সময় দেড় হাজার ফুট পাইপ, ওয়েল্ডিং যন্ত্র, কোদাল, হাতুড়িসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, মূল সংযোগ থেকে গোপনে প্রায় শতাধিক বাড়িতে গ্যাস সরবরাহ দেওয়ার উদ্দেশ্যে পাইপ বসানোর কাজ চলছিল। অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।