দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য বিক্রির সময় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ মাদকদ্রব্যসহ তাঁদের আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেরপুর থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে গোপনে মাদকসেবীদের কাছে ইয়াবা বড়ি ও গাঁজা বিক্রি করতেন। ৩০টি ইয়াবা বড়িসহ ওই নারীকে নিজ বাড়ি থেকে এবং ২০০ গ্রাম গাঁজাসহ শেরুয়া পূর্বপাড়া গ্রাম থেকে ওই পুরুষকে গ্রেপ্তার করা হয়।