দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে মদ ও হেরোইনসহ ফিরোজ মিয়া (২৫) ও দুলাল হোসেন (৩০) নামের দুজনকে আটক করেছে পুলিশ। ফিরোজ ফুলবাড়ীর কাঁটাবাড়ী গ্রামের ও দুলাল দক্ষিণ বাসুদেবপুর (ডাঙ্গ) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানার এসআই আবদুল মান্নান ও নুরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওসি মোকসেদ আলী বলেন, ফুলবাড়ীকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।