প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাড়ী পৌর শহরে গত বৃহস্পতিবার রাতে ১ লাখ টাকা মূল্যের ৫৪টি ভারতীয় শািড়, ৩৪টি ভারতীয় শালসহ ফরিদুল ইসলাম (২০) ও ছাবেদুল ইসলাম (২৫) নামের দুই তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এসআই আক্কেল আলী গতকাল শুক্রবার মামলা করেছেন। ফরিদুল ও ছাবেদুল বিরামপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা। থানার ওসি মোকসেদ আলী বলেন, পৌর শহরের নিমতলা মোড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দুই তরুণের কাছ থেকে দুটি কাপড়ের পোঁটলা জব্দ করা হয়। পরে তল্লািশ করে ওই শািড় ও চাদর পাওয়া যায়।