দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যা ব-১৩-এর অধীন সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। পঞ্চগড়ের বোদা উপজেলার ব্যাঙহাড়ী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল শনিবার মামলার পর বোদা থানা-পুলিশের হাতে তাঁদের সোপর্দ করা হয়েছে বলে জানান র্যা ব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহীন কবীর। তিনি বলেন, আটক ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়ার মরিচকুড়াল গ্রামের রঞ্জু আহমেদ এবং রতনপুর গ্রামের মাসুদ রানা।