দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ররোয়া দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া দক্ষিণপাড়া গ্রামের আবদুল আলীম (৪৫) ও আজাহার আলী (৪৫)। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।