প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা শিবিরের শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন ও তাঁর সহযোগী শিবির কর্মী রঞ্জু মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার সাজাপুর-দাড়িকামারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, জামায়াতে ইসলামীর রোববারের (আজকের) হরতাল সামনে রেখে ফরিদ সহযোগীকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে সহযোগীসহ তাঁকে আটক করা হয়।