দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। র্যা ব সূত্র জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলায় অভিযান চালায় র্যা ব। এ সময় একটি রিভলবারসহ ইছারুল হক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নামোশংকরবাটি-ধাপাপাড়ার বাসিন্দা। এদিকে শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, একই রাত সাড়ে আটটার দিকে দুর্লভপুর বেইলি ব্রিজের কাছে অভিযান চালিয়ে একটি পিস্তল, চারটি গুলি ও দুটি খালি ম্যাগাজিনসহ মিঠুন আলী (২২) নামের এক তরুণকে আটক করা হয়। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের ধনাপাড়া গ্রামের মৃত রবু আলীর ছেলে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|