প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা ও ২৭৫টি ইয়াবা বড়ি জব্দ করেছে র্যা ব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের সুমন মিয়া এবং পাকুন্দিয়া উপজেলার আদর্শপাড়া গ্রামের জজ মিয়া আটক করা হয়। র্যা ব-১৪ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় র্যা ব অভিযান শুরু করে। এ সময় অটোরিকশার চালক জজ মিয়ার কাছ থেকে ২৭৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে সরাইল এলাকায় টঙ্গীগামী একটি ট্রাক থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সুমন মিয়াকে আটক করা হয়।