দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের মালামাল পাচার করার সময় দুলাল মিয়া ও অলি উল্লাহ নামের দুজনকে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীরা বলেন, গতকাল বৃহস্পতিবার দুলাল ও অলি উল্লাহ আট ইঞ্চি প্রস্থ ও দুই ফুট লম্বা দুটি তামার তার অনুমতি ছাড়া বাইরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আনসার সদস্যদের সন্দেহ হলে তল্লাশি করে তার উদ্ধার করা হয়। তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দুলাল কেন্দ্রের চীনা প্রকল্পের কাজ করা একজন ঠিকাদারের লোক। অলি উল্লাহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মাল ট্রাকে আনা-নেওয়া করতেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।