দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর থানা-পুলিশ পৃথক দুটি অভিযানে দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছে থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ২০টি ইয়াবা বড়ি ও তাঁদের একটি মোটরসাইকেল পুলিশ জব্দ করে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বিরইল সড়ক ও গতকাল সোমবার উপজেলার গোয়ালবিশা সড়কে পুলিশ এই অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ী গ্রামের বুলবুল আহম্মেদ (৩৫) ও শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের সাদ্দাম হোসেন (২৫)। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিলেন।