প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুনি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া বাবুল দাস ও উত্তম মল্লিকের বাড়ি ঝালকাঠির নলছিটি এলাকায়। র্যাব-১১-এর কমান্ডিং অফিসার আনোয়ার লতিফ খান ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৬ সেপ্টেম্বর রাতে ব্যাংকের দেয়াল কেটে ভেতরে ঢুকে ভল্ট থেকে প্রায় দুই কোটি টাকা লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।