দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে একটি চোরাই মিনি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো নুর আলম (২৫) ও সাদ্দাম হোসেন (২৬)। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম প্রথম আলোকে জানান, খবর পেয়ে চোরাই মিনি ট্রাকসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার ঢাকার সাভার থেকে গাড়িটি চুরি করার কথা স্বীকার করেছে ওই দুই ব্যক্তি। গাড়িটি বিক্রির জন্য চট্টগ্রামে এনেছে তারা।