দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত মূল্যে তা যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। খবর পেয়ে জামালপুর র্যা ব-১৪-এর সদস্যরা স্টেশন এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে টিকিট বিক্রির সময় কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছে শহরের সাহাপুর এলাকার মো. দেলোয়ার হোসেন ও একই এলাকার মো. রেজাউল করিম। র্যা ব-১৪ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুরজ্জামান জানান, ওই চক্রটি ট্রেনের টিকিট স্বাভাবিক মূল্যের চেয়ে তিন গুণ বেশিতে যাত্রীদের কাছে বিক্রি করে। জামালপুর প্রতিনিধি|