দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের বদি গ্রাম থেকে ফেনসিডিলের বোতল রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই রাতেই কিশোরগঞ্জ থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছের আলী দাবি করেন, গত বৃহস্পতিবার গভীর রাতে রণচণ্ডী ইউনিয়নের বদি গ্রামের ওয়ানুর ইসলাম ও রফিকুল ইসলামকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধি|