প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ও গতকাল রোববার তাঁদের রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন আবদুর রহমান ও মো. শরিফ। শুক্রবার পশ্চিম রামপুরা এলাকায় বাসায় ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন কয়েকজন যুবক। গৃহবধূ তাঁর স্বামীর সঙ্গে চট্টগ্রামে থাকেন। শুক্রবার সকাল নয়টার দিকে তাঁরা ঢাকায় আসেন। ওঠেন স্বামীর খালার বাসায়। সকাল ১০টার দিকে ওই বাসায় ঢুকে যুবকেরা স্বামীকে ও খালাকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন।